,

সারা ও শ্রদ্ধার দাবি , শুটিংয়ের ফাঁকে মাদক সেবন করতেন সুশান্ত

news-image

বিনোদন ডেস্ক : ভারতের ​নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জিজ্ঞাসাবাদের সময় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে একের পর এক বিস্ফোরক দাবি করলেন সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুর।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাতকার অনুযায়ী, সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুর দাবি করেন, সুশান্ত নাকি ভ্যানিটি ভ্যানের মধ্যে বসে মাদক নিতেন। শুটিংয়ের ফাঁকে ভ্যানিটি ভ্যানে মধ্যে বিশ্রাম নেওয়ার সময় মাদক সেবন করতেন সুশান্ত সিং। শুটিংয়ের ফাঁকে বেশ কয়েকবার নাকি সুশান্তকে মাদক নিতে দেখেন সারা এবং শ্রদ্ধা।

প্রসঙ্গত, কেদারনাথ-এ সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সুশান্ত সিং রাজপুত। অন্যদিকে ছিঁছোড়ে-তে শ্রদ্ধা কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সুশান্ত। কেদারনাথের শুটিং এবং প্রমোশনের সময় সারা আলি খান সুশান্তের সঙ্গে থাইল্যান্ডে যাওয়ার কথা স্বীকার করলেও, তিনি কখনও মাদক নেননি বলে দাবি করেন অভিনেত্রী।

অন্যদিকে ছিঁছোড়ের শুটিং এবং প্রমোশনের সময় সুশান্তের সঙ্গে পার্টি করলেও তিনি কখনও মাদক সেবন করেননি বলে দাবি করেন শ্রদ্ধা কাপুর।

শনিবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সামনে হাজির হন শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খান। সকাল থেকে টানা জিজ্ঞাসাবাদের পর এনসিবির অফিস থেকে বের হতে দেখা যায় সারা ও শ্রদ্ধাকে। এছাড়াও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকেও শনিবার টানা সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য