,

চীনকে চাপে রাখতে ভারত-জাপান হাত মেলাচ্ছে!

news-image

অনলাইন ডেস্ক : চীনকে নজরে রেখে সামরিক সম্পর্ক আরও মজবুত করছে ভারত ও জাপান। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা বাড়িয়ে তুলতে সম্প্রতি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে নয়াদিল্লি ও টোকিও। এই চুক্তির আসল উদ্দেশ্য চীনা বাহিনীর বিরুদ্ধে একটি সামরিক বলয় গড়ে তোলা বলেই মনে করছেন বিশ্লেষকরা। এবার জাপানের সঙ্গে হাত মিলিয়ে প্রযুক্তিতে চীনকে আরও কোণঠাসা করার চেষ্টা করছে মোদি সরকার। 5G এবং 5G প্লাসের মতো উন্নত প্রযুক্তি তৈরিতে যৌথ উদ্যোগ নিচ্ছে ভারত ও জাপান। এর জন্য QUAD স্ট্র্যাটেজিস ডায়ালগ সদস্য- আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইজরাইলের সাহায্য নেবে দুই দেশ।

জানা গিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি তৈরির জন্য QUAD-এর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আগামী মাসেই একটি বৈঠক হবে জাপানে। সেই বৈঠকেই 5G ও 5G প্লাস প্রযুক্তির প্রস্তাব দেবে ভারত ও জাপান। এখানেই শেষ হয়, প্রযুক্তি বিষয়ক ক্ষেত্রে (3GPP) চীনের প্রভাব কমাতে আরও কিছু পরিকল্পনা রয়েছে ভারতের। এতদিন বেশির ভাগ চীনা প্রযুক্তি কোম্পানি গুলোই দাপট দেখিয়েছে। সেই সংখ্যা হ্রাস করাও অন্যতম লক্ষ্য ভারতের।

শুক্রবারই জাপানের নতুন প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগার সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানেই স্ট্র্যাটেজিক ও গ্লোবাল পার্টনারশিপকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে হাত মেলান তারা। দুই দেশই বর্তমানে চীনা সেনার আগ্রাসনের মুখে। লাদাখে যেমন চোখ রাঙাচ্ছে ‘ড্রাগন’, তেমনই সেনকাকু দ্বীপেও শ্যেণ নজর তাদের। এমন পরিস্থিতিতে প্রযুক্তির দিক থেকে চীনকে ভোঁতা করে দিতে ছক কষছে এই দুই দেশ। আর এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইজরাইলকে পাশে চাইছেন মোদি-সুগা।
উল্লেখ্য, চীনের চিন্তা বাড়িয়ে ভারত-জাপান যৌথ নৌবাহিনী অনুশীলনের চতুর্থ সংস্করণ শুরু হয় শনিবার। ২০১২ সালে পারস্পরিক বোঝাপড়া আরও দৃঢ় করতে এবং ইন্দো-প্যাসিফিক এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা বহাল রাখার উদ্দেশ্যে নৌমহড়া শুরু হয়েছিল। শেষবার এই যৌথ মহড়া হয়েছিল ২০১৮ সালের অক্টোবরে। করোনাকালেই একটা সময় এই নৌমহড়ার উপর কালো মেঘ ঘনিয়ে এলেও শেষ পর্যন্ত দুই দেশের নৌবাহিনীর অনুশীলন সময় মতোই অনুষ্ঠিত হল। এবার প্রযুক্তির মারে চীনকে জখম করার ঘুঁটি সাজাচ্ছে ভারত-জাপান। সংবাদ প্রতিদিন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য