,

মাহাথির প্রধানমন্ত্রী পদে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না

news-image

অনলাইন ডেস্ক : ২০২৩ সালে জাতীয় নির্বাচন হলে প্রধানমন্ত্রী পদে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। আগামী ২০২৩ সালে জাতীয় নির্বাচন কালে তার বয়স হবে ৯৮ বছর। শনিবার মালয়েশিয়ার সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। ২০১৮ সালের নির্বাচনে জয়ের পর পাকাতান হারাপান জোটের প্রধান হিসেবে ওই বছরের ১০ মে মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর হিসেবে শপথ নিয়েছিলেন।

শনিবার সাক্ষাৎকারে মাহাথির জানিয়েছেন, তিনি পার্টি পিজুয়াং তানাহ এয়ার নামে নতুন একটি দল গঠন করছেন। এই দলের উপদেষ্টা হিসেবে তিনি থাকতে চান। অবশ্য কোনো কারণে আগাম নির্বাচন হলে তাতে তিনি অংশ নেবেন কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি ৯৫ বছর বয়সী মাহাথির। সব কিছু স্বাভাবিক থাকলে মালয়েশিয়ার পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা ২০২৩ সালে।

২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় এসেছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক এই প্রধানমন্ত্রী। ২০১৮ সালের নির্বাচনে জয়ের পর পাকাতান হারাপান জোটের প্রধান হিসেবে ওই বছরের ১০ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শপথ নেন মাহাথির মোহাম্মদ। এর আগে বারিসান ন্যাশনাল দলের নেতা হিসেবে টানা প্রায় ২২ বছর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে ক্ষমতা থেকে সরে যান তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য