,

দীপিকা পাড়ুকোন ‘ড্রাগ চ্যাট’ স্বীকার করলেন

news-image

বিনোদন ডেস্ক : ভারতে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোতে (এনসিবি) জিজ্ঞাসাবাদের মুখোমুখী হয়ে ‘ড্রাগ চ্যাট’ এর বিষয়টি স্বীকার করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতীয় গণমাধ্যম বলছে, জিজ্ঞাসাবাদে দীপিকা তার ম্যানেজার কারিশমা প্রকাশের সঙ্গে মাদক-সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের কথা স্বীকার করেছেন।

জানা গেছে, শনিবার দুপুরে দীপিকা ও কারিশমাকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা দু’জনেই ২০১৭ সালে সংঘটিত আলোচিত হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা স্বীকার করেন। তবে দীপিকার উত্তরে এনসিবি সন্তুষ্ট নয় বলে জানা যাচ্ছে। এনসিবি অফিসার কেপিএস মালহোত্রার নেতৃত্বে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর একটি দল দীপিকার মাদক-সংশ্লিষ্টতা তদন্ত করছে।

এনসিবি বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এবার মাদক সংগ্রহ করা, গ্রহণ করা এবং কোথায় কোথায় পাচার হয় সেসব বিষয়ে আরও জেরা করা হবে।এনসিবির পাঁচ সদস্যের একটি দল একযোগে জিজ্ঞাসাবাদ করে দীপিকা পাড়ুকোনকে। জেরাকারী দলে এনসিবির নারী সদস্যরাও ছিলেন। এসময় দীপিকার ফোন দূরে সরিয়ে রাখা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে কোকো ক্লাবের একটি পার্টি বিষয়ে জিজ্ঞাসা করা হচ্ছে দীপিকাকে। চ্যাট গ্রুপটির অধিকারী এবং এডমিন ছিলেন জয়া সাহা। সেখানে কারিশমা ছিলেন অন্যতম সদস্য। ইতোমধ্যে, আগের রাতেই মুম্বাইয়ের শীর্ষ কয়েকজন আইনজীবীর সঙ্গে একটি ফাইভ-স্টার হোটেলে আলোচনায় বসেন দীপিকা ও রণবীর সিং।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য