,

স্ত্রীকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার শওকত আলী ইমন

news-image

নিজস্ব প্রতিবেদক : স্ত্রীকে নির্যাতনের মামলায় সংগীত পরিচালক শওকত আলী ইমন গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

শনিবার রমনা জোনের সহকারী কমিশনার এসএম শামীম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শুক্রবার শওকত আলি ইমনকে তার স্ত্রীর করা নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর রমনা এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তারের পর শনিবার আদালতে পাঠানো হয়।’

উল্লেখ্য, শওকত আলী ইমন ১৯৮৯ সালে ঢাকার হোটেল শেরাটনে চাইম ব্যান্ডের এক কনসার্টে নাট্যঅভিনেত্রী বিজরী বরকতুল্লাহর সঙ্গে পরিচিত হন এবং কিছুদিন পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৭ বছর একসাথে সংসার করা পর ২০১২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। ২০১৩ সালে তিনি জিনাত কবীরকে বিয়ে করেন। সেই সংসারও টেকেনি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি তৃতীয় বিয়ে করেন। তার নতুন স্ত্রীর নাম হৃদিতা রেজা।

পুলিশ জানিয়েছে, হৃদিতা রেজা শওকত আলী ইমনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য