,

পাবনা-৪ উপনির্বাচন : আ’লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস জয়ী

news-image

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনা-৪ (ঈশ্বরদী আটঘরিয়া) আসনের উপনির্বাচনে নুরুজ্জামান বিশ্বাস নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

শনিবার অনুষ্ঠিত এই নির্বাচনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫ হাজার ৫৭৬ ভোট এবং লাঙ্গল প্রতীকের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ৩ হাজার ৭৪ ভোট।

বিজয় সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নুরুজ্জামান বিশ্বাস বলেন, আমার নির্বাচনী এলাকার ভোটার এবং সব শ্রেণি পেশার মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। সবার সহযোগিতায় আমি একটি সুন্দর ঈশ্বরদী-আটঘরিয়া গড়ে তোলা এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধারাবাহিক উন্নয়ন কর্মসূচী সফল করার জন্য কাজ করব।

এদিকে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব নির্বাচনে অংশ নিলেও নানা অনিয়মের কারণ দেখিয়ে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

গত ২ এপ্রিল সাংসদ শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন শূন্য ঘোষণা করা হয়। এরপর ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার কথা থাকলেও মহামারীর কারণে তা সম্ভব হয়নি।

পরবর্তীতে সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য