,

মিসরে প্রেসিডেন্ট সিসি বিরোধী বিক্ষোভে একজনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা এল-সিসি’র বিরোধী চলছে কয়েক দিন ধরে। বিক্ষোভের ষষ্ঠদিন শুক্রবার পুলিশের ধর পাকড়ের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে আল-জাজিরার খবর।

শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানী কায়রো, মিসর জুড়ে শহরগুলোতে সিসি বিরোধী ব্যাপক বিক্ষোভ বের করা হয়। আর এই বিক্ষোভের নাম দেওয়া হয়- ‘দ্রোহের শুক্রবার’।

বৃহত্তর কায়রো এলাকার হেলওয়ানে অনুষ্ঠিত এক মিছিলের ভিডিও ফুটেজে বিক্ষোভকারীদের বলতে শোনা যাচ্ছে- “ভয় পাবেন না, জোরে বলুন- এল সিসিকে সরে যেতে হবে।”

গিজা এলাকার বিক্ষোভে দেখা গেছে, বিক্ষোভকারীরা রাস্তায় জ্বালিয়ে অগ্নিসংযোগ করছে। দামিয়েত্তা শহর এলাকায় পুলিশ জনতার ওপর লাঠিপেটা করতে দেখা গেছে। শহরটির একটি এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলিও ছুড়েছে।

স্বায়ত্তশাসিত গিজা এলাকার আল-ব্লিদা গ্রামে বিক্ষোভে পুলিশের গুলিতে সামি ওয়াগদি নামে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

কিছু কিছু জায়গায় রাত পর্যন্ত বিক্ষোভ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিক্ষোভের ভিডিও ফুটেজ শেয়ার করেছেন নেটিজেনরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য