,

টেকনাফসহ কক্সবাজারের ৮ থানায় নতুন ওসি

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশের গুলিতে মেজর (অব) সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় আলোচিত টেকনাফ থানাসহ কক্সবাজারের আট থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের এক অফিস আদেশে এ নিয়োগের কথা বলা হয়েছে।

বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের জায়গায় টেকনাফ থানায় ওসির দায়িত্ব পেয়েছেন পরিদর্শক মো. হাফিজুর রহমান।

কক্সবাজার সদর থানায় শেখ মুনীর উল পীয়াস, উখিয়া থানায় আহাম্মদ মঞ্জুর মোরশেদ, মহেশখালী থানায় মো. আবদুল হাই, চকরিয়া থানায় শাকের মোহাম্মদ যুবায়ের, রামু থানায় কে এম আজমিরুজ্জামান, পেকুয়া থানায় মো. সাইফুর রহমান মজুমদার এবং কুতুবদিয়া থানায় মো. জালাল উদ্দিনকে ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ রোডে বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে মেজর (অব) সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনার পর গোটা কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানো হচ্ছে।

এ জন্য কক্সবাজারে দায়িত্ব পালন করা শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সবাকেই বদলি করা হচ্ছে।

কক্সবাজার জেলা পুলিশের সূত্রমতে, শুক্রবার পর্যন্ত এই বদলির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৭ জনে। এর মধ্যে রয়েছেন পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ ৮ জন শীর্ষ কর্মকর্তা, ৮ থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ ৩৪ জন পরিদর্শক, ১৫৮ জন উপ-পরিদর্শক (এসআই), ৯২ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), ১ হাজার ৫৫ জন নায়েক ও কনস্টেবল। সবাইকে চট্টগ্রাম রেঞ্জের বাইরে ভিন্ন রেঞ্জে বদলি করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য