,

ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ যোগাযোগ বন্ধ

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মাত্র একদিনের ব্যবধানে আবারও লাইনচ্যুত হয়েছে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন। শনিবার সকাল পৌনে ১১টায় শহরের কেন্দ্রীয় রেলস্টেশনের অদূরে উকিলপাড়া এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে ট্রেনটি উদ্ধার করবে। অনেক সময়ের ব্যাপার। এতে সারাদিন, এমনকী রাতও লাগতে পারে।

এর আগে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল ট্রেনের কয়েকটি বগি বৃহস্পতিবার বেলা ১টার দিকে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে দুই নম্বর রেলগেট এলাকায় লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর রাত ২টার দিকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য