রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকিটের জন্য ফের রাস্তায় সৌদিপ্রবাসীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে কর্মস্থলে ফিরতে বিমান টিকিটের জন্য আজও রাস্তায় নেমেছেন প্রবাসীরা। টিকিটের জন্য প্রবাসীরা ভিড় করেছেন রাজধানীর কারওয়ান বাজারে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স এবং মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসের সামনে ভিড় করেছেন প্রবাসীরা।

শনিবার সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কাউন্টার থেকে ৮৫১ থেকে ১২০০ নম্বর টোকেনধারীদের ফেরার টিকিট দেওয়া হচ্ছে। রোববার ১২০১ থেকে ১৫০০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হবে। যারা টোকেন পাননি, তাদের ২৯ সেপ্টেম্বর আসতে বলা হয়েছে। এই সময় পর্যন্ত সৌদি আরব যেতে নতুন টিকিট বিক্রি করা হবে না।

তবে টোকেন নেই এমন টিকিট প্রত্যাশীরাও কাউন্টারে ভিড় করে টোকেন দেওয়ার দাবি জানাচ্ছেন। এক পর্যায়ে টোকেনের দাবিতে সকাল ১১টার দিকে কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার দু’পাশে সড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশ এসে বুঝিয়ে তাদের সড়ক থেকে উঠিয়ে দেয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সোনারগা্ঁও হোটেলের গেটের সামনে হাজার খানেক মানুষ অবস্থান করছিলেন।

এদিকে মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসের সামনে কয়েক হাজার মানুষ ভিড় করেছেন টিকিটের জন্য। ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ মার্চের ফিরতি টিকিট যাদের ছিল, শনিবার তাদের ২৯ ও ৩০ সেপ্টেম্বরের টিকিট দেওয়া হচ্ছে। তবে ওই পাঁচদিনের দিনের ফিরতি টিকিটধারীদের বাইরেও অনেকে টিকিটের জন্য ভিড় করেছেন। এতে সেখানে চরম বিশৃঙ্খলতা দেখা দিয়েছে।

করোনার কারণে স্বাভাবিক বিমান যোগাযোগ দীর্ঘদিন বন্ধ ছিল। ছুটিতে দেশে এসে আটকা পড়েছেন প্রায় দুই লাখ প্রবাসী কর্মী। তাদের মধ্যে প্রায় ৮০ হাজার সৌদিপ্রবাসী ফিরতি টিকিট নিয়ে দেশে এসেছেন। কিন্তু করোনায় আটকে যান। তিন দফায় সাত মাস তাদের ভিসা ও আকামার মেয়াদ বাড়ায় সৌদি সরকার। আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হবে এ মেয়াদ। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি। ভিসা ও কাজে ফেরার সময়সীমা (এক্সিট রি-অ্যান্ট্রি) বাড়াতে সম্মত হয়েছে রিয়াদ।

তবে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে এখনও এ বিষয়ে লিখিত কোনো ঘোষণা আসেনি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শুক্রবারও বলেছেন, দুশ্চিন্তার কারণ নেই। ছুটিতে এসে আটকেপড়া সবাই সৌদি আরব যেতে পারবেন। এ জন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। কারও ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও আকামা থাকলে তাদের আবার ভিসা দেওয়া হবে।

শুক্রবার সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কাউন্টার থেকে ৫০১ থেকে ৮৫০ নম্বর টোকেনধারী ৩৫০ জনের সৌদি ফেরার টিকিট নিশ্চিত করা হয়। এদিন যারাই টিকিট পেয়েছেন, তাদের গন্তব্য ছিল মহাখালী ডিএনসিসি মার্কেটের করোনা পরীক্ষাকেন্দ্রে। শনিবারও যারাই টিকিট পাচ্ছেন তারাই ছুটে যাচ্ছেন করোনা পরীক্ষা করাতে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী