,

মাদক কেলেঙ্কারিতে হৃতিক, শহীদ, রণবীর, অর্জুন রামপাল

news-image

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় মাদক সংশ্লিষ্টতায় বলিউডের একের পর এক তারকার নাম উঠে আসছে।

ইতিমধ্যে সারা আলী খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিং, দীপিকা পাড়ুকোনের মতো নায়িকারা মাদককাণ্ডে জড়িয়ে পড়েছেন। এবার শোনা যাচ্ছে বলিউডের চার হেভিওয়েট নায়কের নাম। সর্বশেষ খবর অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) হৃতিক রোশন, রণবীর সিং, শহীদ কাপুর আর অর্জুন রামপালকে সমন পাঠাতে পারে।

শুক্রবার রাকুল প্রীত সিং এনসিবির দপ্তরে হাজির হয়েছিলেন। প্রায় চার ঘণ্টা তাকে এই তদন্তকারী সংস্থার কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন। আর রাকুল নাকি এনসিবির জেরার মুখে তার বাসায় মাদক রাখার কথা স্বীকার করেছেন। রাকুলের দাবি যে এই মাদক রিয়া চক্রবর্তী তাকে রাখতে দিয়েছিলেন। এনসিবি এই বলিউড নায়িকার বাসা থেকে মাদক উদ্ধার করেছে।

জানা গেছে, এই সংস্থা বলিউড-ড্রাগ মাফিয়া নেক্সসের সঙ্গে হৃতিকের সংযোগ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। ২০১৭ সালে এই বলিউড সুপারস্টার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিরতি নিয়েছিলেন। আর ওই সময় হৃতিক লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

খবর অনুযায়ী, এনসিবি হাসপাতালের সাহায্যে হৃতিকের রিপোর্ট জোগাড় করার চেষ্টায় আছে। হৃতিক ছাড়া রণবীর সিং, শাহীদ কাপুর, আর অর্জুন রামপালের নাম মাদককাণ্ডে আসতে পারে। শহীদ কাপুর অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে পাঞ্জাবের যুব সম্প্রদায়ের মাদকাসক্তির কথা বলা হয়েছে।

এনসিবির তালিকায় মুম্বাইয়ের বিনোদন জগতের ৫০ জনের বেশি অভিনয়শিল্পীর নাম আছে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা