,

পাবনা-৪ আসনে ভোটগ্রহণ চলছে

news-image

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত পাবনা-৪ উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকাল ৫টা পর্যন্ত।

পাবনা জেলা সিনিয়র নির্বাচন অফিসার আবদুল লতিফ শেখ জানান, পাবনা-৪ আসনে দুটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন রয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ১১২ জন।

ভোট কেন্দ্রের সংখ্যা ১২৯টি। নির্বাচনের দিন এসব ভোট কেন্দ্রে ২ হাজার ৩০১ জন প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।

ঈশ্বরদী থানার ওসি সেখ নাসীর উদ্দিন জানান, সার্বিক পরিবেশ ভালো রয়েছে। সব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ, আনসার মোতায়েন আছে। এছাড়া নিরাপত্তা কাজে নিয়োজিত অন্যান্য বিভাগের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য গত ২ এপ্রিল পাঁচবারের নির্বাচিত এমপি ও সাবেক মন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে পাবনা-৪ আসনটি শূন্য হয়।

এই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন তিনবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

আর বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। এছাড়া জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন রেজাউল করিম।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি