,

ব্রাহ্মণবাড়িয়ায় সমতল ভূমিতে মাল্টার বাম্পার ফলন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা বিজয়নগরে এবছর মাল্টার বাম্পার ফলন হয়েছে। এখানকার সমতল ভূমি মাল্টা চাষের উপযোগী হওয়ার আশানুরূপ ফলন হয়েছে প্রায় বাগানে। এতে এলাকার বাগান মালিকরা খরচের তুলনায় ফলন বেশি হওয়ায় লাভবান হচ্ছেন কয়েকগুণ। সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রথমে জেলায় মাল্টার চাষ শুরু হয়। এর মধ্যে বিজয়নগর উপজেলায় সবচেয়ে বেশি মাল্টার চাষ করা হয়েছে। উপজেলার খাটিংগা সেজামুড়া এলাকায় সবচেয়ে বেশি মাল্টার বাগান রয়েছে।

মাল্টা চাষি শওকত মিয়া ও নূরুজ্জামান জানান, চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর মাল্টার বাম্পার ফলন হয়েছে। বাগানে উৎপাদিত মাল্টা ঠিকভাবে বাজারজাত করতে পারলে তারা আর্থিকভাবে বেশ লাভবান হবেন। এর মর্ধ্যে গাছে মাল্টার রং হলুদ হতে শুরু করেছে। মাল্টা বাগান দেখতে ও বাগান থেকে সরাসরি মাল্টা ক্রয় করতে বিভিন্ন অঞ্চল থেকে শত শত মানুষ প্রতিদিন ভিড় জমাচ্ছ বলে জানান মাল্টা চাষিরা। উপ-সহকারি কৃষি অফিসার মো.আশরাফুল আলম জানান, এ বছর উপজেলায় মাল্টার বাম্পার ফলন হয়েছে। মাল্টা এখন কাটা শুরু হয়েছে। মাল্টার ফলন ভাল হওয়ার কারণে মাল্টা চাষিরা আর্থিকভাবে লাভবান হবে। মাল্টা চাষিদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রবিউল হক মজুমদার জানান, এ বছর জেলায় প্রায় কয়েক কোটি টাকার মাল্টা বিক্রি হবে। মাল্টার ফলন ভালো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য