,

রিজার্ভ চুরি: সেই ক্যাসিনো বাংলাদেশ ব্যাংকের মামলার নোটিশ পেয়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : ফিলিপাইনের বিতর্কিত ক্যাসিনো অপারেটর ব্লুমবেরি রিসোর্ট বাংলাদেশ ব্যাংকের করা নতুন মামলার নোটিশ পাওয়ার কথা স্বীকার করেছে।

গত মার্চে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টে মামলা খারিজ হওয়ার পর বাংলাদেশ ব্যাংক মে মাসের শেষ দিকে নিউইয়র্ক স্টেট কোর্টের মাধ্যমে নতুন করে ১৭ প্রতিষ্ঠান এবং ব্যক্তির বিরুদ্ধে মামলা করে। এরপর জুনের প্রথম সপ্তাহে ব্লুমবেরি দাবি করে, তারা মামলার বিষয়ে অবহিত হলেও কোনো ধরনের নোটিশ যায়নি।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয় চার বছর আগে। তার ৫৬১ কোটি টাকা এখনো ফেরত আসেনি। চুরি যাওয়া অর্থের বড় একটি অংশ এই ক্যাসিনোতে বিনিয়োগ করা হয়। মার্চে মামলা খারিজ হওয়ায় সেই অর্থ ফেরত আসার সম্ভাবনা অনেকটা ফিকে হয়ে যায়। এখন নতুন মামলায় আবার আশা জাগছে।

সোলেয়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর মালিকানাধীন ব্লুমবেরি রিসোর্টের বরাত দিয়ে ইনসাইড এশিয়ান গেমিং জানিয়েছে, প্রতিষ্ঠানটি গত বুধবার মেইলের মাধ্যমে নোটিশ পাওয়ার কথা নিশ্চিত করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই নোটিশে অর্থ ফেরত দেয়ার দাবি করা হয়েছে।

ব্লুমবার্গ বলছে, তারা এই অভিযোগ থেকে নিজেদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য