,

ব্রাহ্মণবাড়িয়ায় যাএীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাজারগামী একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বাহাদুরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ৪ জনকে কিশোরগঞ্জের ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোর ৪টায় নরসিংদীর বেলাব থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাওয়ার পথে আশুগঞ্জের বাহাদুরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস, হাটিখাতা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা বাস থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
হাটিখাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান জানান, পথিমধ্যে  বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের