,

শেখ হাসিনা রেলওয়ের হারানো যৌবন ফিরিয়ে এনেছেন : রেলমন্ত্রী

news-image

নড়াইল প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় রেলওয়ে তার হারানো যৌবন ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলায় স্থাপিত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ‘মধুমতি সাইট ক্যাম্প’ এ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। পরে মন্ত্রী পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

রেলমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐকান্তিক প্রচেষ্টায় রেলপথ মন্ত্রণালয় গঠন করে নতুন নতুন প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে রেলওয়ের হারানো যৌবন ফিরিয়ে এনেছেন। বিগত সময়ে রেলওয়েকে ধ্বংস করে সংকুচিত করে ফেলা হয়েছিল। দীর্ঘদিন এ খাতটির কোনো সম্প্রসারণ হয়নি।’

তিনি বলেন, ‘রেলক্রসিংগুলোর জন্য নিরবচ্ছিন্ন রেল যোগাযোগ পরিচালনায় বিঘ্নিত হয়। যার জন্য ‘‘আন্ডার পাসিং বা ওভার পাসিং’’ সিস্টেম গড়ে তুলে রেলক্রসিং তুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন-রেলপথ মন্ত্রালয়ের সচিব মো. সেলিম রেজা, মহাপরিচালক মো. শামছুজ্জামান, প্রকল্পের কনসাল্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার (সিএসসি, পিবিআরএলপি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল ইসলাম, প্রধান প্রকৌশলী নাজনীন আরা কেয়া (বিআর,পিবিআরএলপি), নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএমসহ (বার) প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য