,

কিশোরের সঙ্গে যৌনতা, ক্যালিফোর্নিয়ার নারী পুলিশ কর্মকর্তা চাকরি হারিয়ে জেলে

news-image

অনলাইন ডেস্ক : মাত্র ১৬ বছরের কিশোরের সঙ্গে শারীরিক সম্পর্কের জেরে দোষী সাব্যস্ত হয়েছেন প্রাপ্তবয়স্ক নারী। জানা গেছে, ক্যালিফোর্নিয়ার ৪৪ বছর বয়সী শাওনা বিশপ স্যাকরামেন্টো কাউন্টি পুলিশের উপ-প্রধান থাকা অবস্থায় ওই কিশোরের সঙ্গে সম্পর্ক গড়েছেন।

এ ঘটনার জেরে শাওনা বিশপকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পাঁচ বছর পর্যন্ত তিনি পর্যবেক্ষণে থাকবেন। যৌন অপরাধী হিসেবেও তার নাম তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারক।

এর আগে গত বছরের জুনে কিশোরের বাবা-মা পুলিশের কাছে অভিযোগ করেন। এরপর তদন্ত শুরু হয়। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়।

তদন্তকারীরা জানতে পারেন, ২০১৯ সালের মে মাসে কিশোরের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন বিশপ। বিষয়টি জানতে পেরেই বিশপকে আটক করা হয়। এরপর ২০১৯ সালের আগস্টে তিনি ইস্তফা দেন।

তবে পুলিশ বলছে, দায়িত্ব পালন করা অবস্থায় এ ঘটনা ঘটেনি। তিনি ডিউটি পালনের সময়ের বাইরে নিজের বাসায় ওই কাণ্ড ঘটিয়েছেন। এর সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার কোনো সম্পর্ক নেই। এর দায় সম্পূর্ণ বিশপের। সূত্র : নিউইয়র্ক পোস্ট

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য