,

আবাসিক হোটেলগুলো বার খোলার অনুমতি পেল

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশের বারগুলো বন্ধের নির্দেশনা দিয়েছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অবশেষে বার খুলে দেয়ার অনুমতি দিল তারা। তবে খোলা যাবে শুধু আবাসিক হোটেলের বারগুলো।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অধিদফতরের এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, করােনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩১ মার্চ, ২০২০ তারিখের স্মারকে জারিকৃত বিজ্ঞপ্তির মাধ্যমে হােটেল বার/রেস্টুরেন্ট বার/ক্লাব বারসমূহ বন্ধ রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছিল।

বর্তমানে শুধু আবাসিক হােটেলের বারসমূহের (যে সকল হােটেলে আবাসন ব্যবস্থা ও বার রয়েছে) কার্যক্রম চালু করার অনুমতি দেয়া হলাে।

বাংলাদেশে করোনা পরিস্থিতি

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৮ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ৭ জন। তাদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৭২ জনে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৩টি পরীক্ষাগারে ১২ হাজার ৩৮২টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৫৪০ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫৫ হাজার ৩৮৪ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৫ হাজার ৫৩৭টি।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক