,

সাইমন-সুস্মি জুটি বাঁধলেন

news-image

বিনোদন প্রতিবেদক : সরকারি অনুদানের সিনেমা ‘দায়মুক্তি’তে অভিনয় করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক। ছবিটি পরিচালনা করছেন কমল সরকার। ছবিতে সাইমন সাদিকের বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা সুস্মি রহমানকে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি স্টুডিওতে সাইমন ও সুস্মি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন। এ প্রসঙ্গে সাইমন সাদিক জানান, ‘দায়মুক্তি’তে অভিনয়ের ব্যাপারটি আগেই মৌখিকভাবে চূড়ান্ত করা ছিল, আজ কাগজে-কলমে চুক্তিবদ্ধ হলাম। গল্পটা দারুণ, সেজন্যই সরকারি অনুদান পেয়েছে। আশা করছি ভালো একটা প্রজেক্ট হতে যাচ্ছে।

সুস্মি বলেন, সাইমন ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ হতে যাচ্ছে। সিনেমাটির গল্প আমার অনেক পছন্দ হয়েছে। আজ চুক্তিবদ্ধ হলাম, সব মিলিয়ে ভালো একটি কাজ হতে যাচ্ছে।

‘দায়মুক্তি’র সার্বিক দায়িত্বে আছেন বদিউল আলম খোকন। এ প্রসঙ্গে বদিউল আলম খোকন বলেন, ‘সরকারী অনুদানে নির্মিতব্য ‘দায়মুক্তি’ সিনেমার শুটিং শুরু করার জন্য আমরা প্রস্তুত। ইতোমধ্যে মগবাজারের একটি স্টুডিওতে একটি গান রেকর্ডিং করেছি। আগামী মাসে দৃশ্যধারণ করা হবে। বৃদ্ধাশ্রমের গল্প নিয়ে নির্মিত হবে এই সিনেমা। সিনেমায় আরো অভিনয় করবেন সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য