,

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সুদ ২০ শতাংশ নির্ধারণ

news-image

নিজস্ব প্রতিবদেক : বাংলাদেশ ব্যাংক এবার ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সুদের হার নির্ধারণ করে দিয়েছে। এখন থেকে ব্যাংকগুলো ক্রেডিট কার্ডের গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ২০ শতাংশের বেশি সুদ নিতে পারবে না।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে এই নির্দেশনা কার্যকর হবে। আর ক্রেডিট কার্ডে ঋণসীমার বিপরীতে ৫০ শতাংশের বেশি নগদ উত্তোলন করা যাবে না।

বাংলাদেশ ব্যাংক আগে নির্দেশনা দিয়েছিল, ক্রেডিট কার্ডের সুদ অন্য ঋণের সুদের চেয়ে ৫ শতাংশের বেশি হবে না। ফলে ব্যাংকগুলো ১৪ শতাংশ পর্যন্ত সুদ আদায় করতে পারত। তবে অনেক ব্যাংকই বিভিন্নভাবে এর চেয়ে বেশি টাকা আদায় করত। এখন কেন্দ্রীয় ব্যাংক ২০ শতাংশ সুদ নির্দিষ্ট করে দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল, ক্রেডিট কার্ডের সুদ অন্য ঋণের সুদের চেয়ে ৫ শতাংশের চেয়ে বেশি হবে না। আর ক্রেডিট কার্ডের সুদহার কেবল অপরিশোধিত বকেয়া স্থিতির ওপর প্রযোজ্য হবে। গ্রাহকেরা ক্রেডিট কার্ডরে মাধ্যমে ৫০ শতাংশ পর্যন্ত নগদ উত্তোলন করতে পারেন, এর বেশি নগদ উত্তোলনের সুযোগ নেই।

কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, এসব নির্দেশনা লঙ্ঘন করে কোনো কোনো ব্যাংক বিভিন্ন নামে বিভিন্ন প্রকাশ নগদে উত্তোলনযোগ্য ঋণসুবিধা প্রদান করছে, যা ব্যাংকের ঋণঝুঁকি বৃদ্ধি করছে। আবার এ ধরনের ঋণের ওপর অযৌক্তিকভাবে বেশি সুদ আদায় করছে, যা গ্রাহকের স্বার্থ ক্ষুণ্ন করছে। আবার কোনো ব্যাংক ক্রেডিট কার্ডের অপরিশোধিত বকেয়া বিলের ওপর লেনদেনের তারিখ থেকেই সুদ আরোপ করছে এবং অপরিশোধিত বিলের বিপরীতে বিলম্ব মাশুল আদায় করছে। এ জন্য সিদ্ধান্ত হয়েছে, সুদহার হবে সর্বোচ্চ ২০ শতাংশ। সুদ আরোপ করা যাবে ঋণ পরিশোধের তারিখ শেষ হওয়ার পর। বিলম্ব পরিশোধিত ঋণের বিপরীতে শুধু একবার বিলম্ব ফি আদায় করা যাবে।

জানা গেছে, ক্রেডিট কার্ডে শীর্ষে রয়েছে দি সিটি, ব্র্যাক, ইস্টার্ন ও স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এসব ব্যাংকের ক্রেডিট কার্ডে সুদ হার ২৭ শতাংশ। এর বাইরে কিছু ব্যাংক কম সুদও নেয়। এর ফলে বেশির ভাগ গ্রাহকের সুদ কমে আসবে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা