,

রংপুরে কন্যাকে ধর্ষণকারী পিতার গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

news-image

রংপুর ব্যুরো : রংপুরে নিজ কন্যাকে ধর্ষণকারী পিতাকে গ্রেফতার ও বিচারের দাবিতে নগরীর কাচারী বাজারস্থ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর হারাগাছ থানার উত্তর ঠাঁকুরদাস এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক পলাশ কান্তি নাগ, সাংস্কৃতিক কর্মী নাসির হোসেন সুমন, সাংবাদিক সাইফুল্ল্যাহ খাঁন, নিপীড়ণ বিরোধী নারী মঞ্চের সদস্য সচিব সানজিদা আক্তার, সমাজকর্মী সালাউদ্দিন বাবু, এলাকাবাসী গোলাপী বেগম, ধর্ষিতার মামা দেলোয়ার হোসেন, আশরাফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, পিতা কর্তৃক নিজ কন্যাকে ধর্ষণের ঘটনায় আমরা হতবাক হয়েছি। আজ পিতার কাছে যদি কন্যা ধর্ষিত হয় তাহলে নারীদের নিরাপত্তা কোথায়? ঘরে-বাইরে কোথাও নারী নিরাপদ নয়। ক্রমবর্ধমান নারী-শিশু নির্যাতন, খুন-ধর্ষণ, মাদক-জুয়া, অপসংস্কৃতি-অশালীলতার ঘটনায় আজ মানুষের জীবন বিপন্ন। বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের মদদ যোগাচ্ছে। এই ধর্ষণের ঘটনায় গত ৮ সেপ্টেম্বর ২০২০ হারাগাছ মেট্রোপলিটন থানায় মামলা হলেও ধর্ষক আসামীকে গ্রেফতার করা হয়নি। উল্টো আসামী প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। বাদী ধর্ষিতার মামা দেলোয়ার হোসেনকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে।

বক্তারা, অবিলম্বে ধর্ষক তইজার রহমানকে গ্রেফতার ও বিচারের দাবি জানান। পরে পুলিশ কমিশনার আলীম উদ্দিন মাহমুদকে এলাকাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য