,

অক্টোবর থেকে সৌদি-ওমানের সব ফ্লাইট চালু : পররাষ্ট্রমন্ত্রী

news-image

সৌদি আরব ও ওমানগামী বাতিল হওয়া সব রুটের ফ্লাইট ১লা অক্টোবর থেকে চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। প্রবাসীরা দেশ দুÕটিতে পৌঁছে কাজে যোগ দিতে পারবেন। তবে পিসিআর টেস্টের রিপোর্ট থাকতে হবে এবং পৌঁছে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে জানান মন্ত্রী।

আজ বৃহস্পতিবার নিজ দপ্তরে গণমাধ্যমকে এসব তথ্য জানান মন্ত্রী।পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে কাজে যোগদানের বিষয়ে যে উৎকণ্ঠা সৃষ্টি হয়েছিল, আমরা আশা করছি, তার সুষ্ঠু সমাধান হয়েছে। এরপরও আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী প্রবাসীদের সুযোগ-সুবিধা দেয়ার বিষয়ে আগ্রহী জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রবাসীদের বিষয়ে বরাবরই আন্তরিক হয়ে কাজ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এরই মধ্যে চতুর্থ দফায় আরও ২৪ দিন প্রবাসীদের আকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশকে ল্যান্ডিং পারমিশনও দেয়া হয়েছে। ফলে এরইমধ্যে যেসব প্রবাসী সৌদি থেকে রিটার্ন টিকিটে বাংলাদেশে এসে লকডাউনের কারণে আর ফিরতে পারেননি, তাদেরকে সৌদি ফেরাতে দুÕটি বিশেষ ফ্লাইট চালুর ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আগামী ২৬ ও ২৭শে সেপ্টেম্বর বিমানের বিশেষ এই ফ্লাইট দুÕটি চালু হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য