,

নিলা হত্যা: মিজানের সহযোগী রিমান্ডে

news-image

সাভার প্রতিনিধি : সাভারে চাঞ্চল্যকর নীলা রায় (১৪) নামে দশম শ্রেণির ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত কিশোর গ্যাং সদস্য মিজানুর রহমানের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

তাকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে মানিকগঞ্জের আরিচাঘাট এলাকা থেকে ফেরি পারপারের সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার সেলিম পালোয়ানের (২৮) বাড়ি বাগেরহাট জেলায়। তিনিসে সাভারের ব্যাংক কলোনী এলাকায় পরিবারের সঙ্গে বাস করছিলেন। নীলাকে হত্যার আগে ফোনে মিজানের সঙ্গে সেলিম পালোয়ানের অনেকবার কথা হয়েছে বলে পুলিশ জানায়।

তবে এখনো পলাতক রয়েছে হত্যার মূল আসামী কিশোর গ্যাং সদস্য মিজানুর রহমান।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, নীলা হত্যা মামলার প্রধান অভিযুক্ত মিজানুরের সহযোগী সেলিমকে মঙ্গলবার রাতে মানিকগঞ্জের আরিচাঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যাকারী মিজানুর রহমানের ঘনিষ্ট সহযোগী এবং হত্যার সময় ঘটনাস্থলের পাশেই ছিলেন। গ্রেপ্তার সেলিম পালোয়ানকে সাত দিনের রিমান্ড চেয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

পুলিশ জানায়, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার পূর্বে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছিলো কি না সেটিও নিশ্চিত হতে ভিসেরা ও ডিএনএ পরীক্ষা চলছে। এ ছাড়া মামলার মূল অভিযুক্ত বখাটে মিজান এলাকায় যাদের নিয়ে কিশোর গ্যাং গড়ে তুলেছিল সে বিষয়েও খোঁজখবর নেয়ার পাশাপাশি আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নীলার মা মুক্তি রায় বলেন, আমার মেয়ে ডাক্তার হতে চেয়েছিল কিন্তু সেই স্বপ্ন পুরণ হতে দিলেন না মিজানুর। তার মা-বাবাকে বিষয়টি জানানোর পরও কোনো ব্যবস্থা নেননি। উল্টো মিজানের মা তার মেয়েকে মিজানের সঙ্গে কথা বলতে ও ফেইসবুকে চ্যাট করার পরামর্শ দিতেন। একপর্যায়ে মিজানের অত্যাচারে বছরখানেক আগে তারা সাভারের বাসা ছেড়ে গ্রামের বাড়ি মানিকগঞ্জের বালিরটেকে চলে গিয়েছিলেন। ছেলে ও মেয়ের পড়ালেখার জন্য কয়েক মাস পর তারা আবার সাভারে চলে আসেন। এর কিছুদিন পর থেকে মিজান আবার তার মেয়ের পিছু নেন। এরপরও ভয়ে তারা বিষয়টি পুলিশকে জানানো থেকে বিরত থাকেন। তার মেয়েকে তুলে মাদক স্পটে নিয়ে ছুরিকাঘাত করেন।

অন্যদিকে নীলা রায় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার ও শাস্তির দাবিতে বুধবার সকালে মানিকগঞ্জ জেলা শহরে ভাষাশহীদ রফিক চত্বরে মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আয়োজিত কর্মসূচিতে সিপিবি, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, বিকশিত নারী নেটওয়ার্ক, সুশাসনের জন্য নাগরিক (সুজন), একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, উদীচী, শিক্ষক সমিতি, গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও প্রগতি লেখক সংঘ অংশ নেয়।

গত ২০ সেপ্টেম্বর রাতে নীলা রায়কে তুলে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে মিজান।

এ ঘটনায় ২১ সেপ্টেম্বর নিহতের বাবা নারায়ণ রায় হত্যাকারী মিজানুর রহমান, তার বাবা আব্দুর রহমান ও মা নাজমুন নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য