,

লালমনিরহাটে অটোরিক্সা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ধান ক্ষেত থেকে শাহাজাত হোসেন (২২) নামে এক অটোরিক্সা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত অটোরিক্সা চালক শাহাজাত হোসেন একই এলাকার খালিশা মদাতী গ্রামের লোকমান আলীর ছেলে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার উত্তর মুসরত মদাতী কাজিপাড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার কিসামত মদাতী গ্রামের আজিজার রহমানের ছেলে সুজন মিয়া (২২) ও একই এলাকার খালিশা মদাতী গ্রামের আনসারুল হকের ছেলে শামীম আলম (২১)।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাদ হোসেন জানান, গত সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হয়ে বাড়ি ফিরেনি শাহাজাত। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে এ ঘটনায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পরিবারের পক্ষ থেকে সন্দেহ মুলক আসামি সুজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে সন্ধেহজনক আসামি সুজনকে দুপুরে আটক করে থানা পুলিশ।

তিনি আরও জানান, সুজনের দেয়া তথ্যমতে লালমনিরহাট শহর থেকে অটোরিক্সাসহ শামীমকে আটক করে পুলিশ। শামীমের দেয়া তথ্যমতে রাতে উপজেলার উত্তর মুসরত মদাতী কাজি পাড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে অটোরিক্সা চালক শাহাজাতের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ বুধবার লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য