,

গণস্বাস্থ্যের কিটের অনুমতি দেয়নি সরকার ব্যবসায়িক উদ্দেশ্যে : জাফরুল্লাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এই সরকার ব্যবসায়ীদের সরকার। তাই আমাদের অ্যান্টি-বডি এবং অ্যান্টিজেন কিট প্রস্তুত থাকার পরও তা অনুমোদন না দিয়ে আমদানির অনুমোদন দিয়েছে। এটি ব্যবসায়িক উদ্দেশ্যে।

মঙ্গলবার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কভিড-১৯ ফ্রন্টলাইন যোদ্ধাদের সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করে গণস্বাস্থ্য কেন্দ্র। গণস্বাস্থ্যের সারাদেশে ৩০টি কেন্দ্রে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণস্বাস্থ্য কেন্দ্র মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় জিকে পরিচালক মোহাম্মদ শওকত আলী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন।

ডা. জাফরুল্লাহ বলেন, কিট উন্নয়নে গণস্বাস্থ্য কেন্দ্রের ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে; কিন্তু সরকার অনুমোদন দেয়নি। তিনি মনে করেন এর উদ্দেশ্য শুধুই ব্যবসায়িক। এখন বিদেশ থেকে আমদানি অনুমোদন দেওয়া হয়েছে। ব্যবসায়িক সরকার বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরপেক্ষ মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হবে। এই সরকার যা ইচ্ছে, তাই করছে।

গণস্বাস্থ্যের ট্রাস্টি বলেন, যুদ্ধ হলে লোক মারা যাবে; তেমনি স্বাস্থ্যের দুর্যোগের সময় ডাক্তার নার্স এবং অন্যান্য স্বাস্থ্য ঝুঁকিতে থাকবেন। কিন্তু এদের জন্য সরকারের যথেষ্ট সাহায্য সহযোগিতা থাকা উচিত। যারা জীবন দিয়েছেন, সেই জাতীয় বীরদেরকে জাতির স্মরণ করতে হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ কয়েকশ’ মানুষ একযোগে এক মিনিট করতালির মাধ্যমে করোনায় সম্মুখ যোদ্ধাদের শ্রদ্ধা জানায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য