,

ছয়মাস পর ফিরলেন তাহসান-মিম

news-image

বিনোদন প্রতিবেদক : করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বিরতির এবার সরব হচ্ছে শুটিং পাড়া। এই পরিস্থিতেতে একের পর এক নাটকের শুটিং করছেন ব্যস্ত নির্মাতা কাজল আরেফিন অমি। করোনার পর ‘ব্যাচেল পয়েন্ট সিজন ২’ ও ‘সানগ্লাস’ নাটকের পর এবার তিনি নির্মাণ করছেন ‘হ্যালো বেবি’।

আনন্দের খবর হচ্ছে এই নাটকের মাধ্যমে প্রথমবার অমির নির্দেশনায় অভিনয় করছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এতে মিমের বিপরীতে রয়েছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। আছেন ‘কাবিলা’ হিসেবে পরিচিতি পাওয়া জিয়াউল হক পলাশও।

অমি জানালেন, ২১ সেপ্টেম্বর থেকে টাঙ্গাইলের মির্জাপুরে শুরু হয়েছে নাটকটির শুটিং। দু’টি কাপলের গল্প নিয়ে ‘হ্যালো বেবি’। খুব সিরিয়াস গল্পের নাটক না হলেও হাস্যরসাত্বকের মাধ্যমে কিছু সিরিয়াস ট্রপিক ফুটিয়ে তোলা হচ্ছে। দর্শকদের বিনোদনের বিষয়টি মাথায় রেখে এটি নির্মাণ করছি। তাদের ভালো লাগলেই পরিশ্রম স্বার্থক হবে।

এই নাটকের শুটিংয়ের মাধ্যমে টানা ছয়মাসের বিরতি ভেঙ্গেছেন তাহসান ও মিম। সাস্থবিধি মেনে করছেন ‘হ্যালে বেবি’র শুটিং। নাটকের মাধ্যমে শুটিংয়ে ফেরা প্রসঙ্গে মিম বলেন, ‘ঈদের পরপরই কাজে ফিরতে চাইনি। পরিবারের সঙ্গে একটা আনন্দঘন সময় পার করেছিলাম। একটু সময় নিতে চেয়েছিলাম। যার কারণে এই কিছুদিন কাজ করিনি। তবে এখন কাজে ফিরলেও সতর্কতা মেনেই কাজ করছি। টানা নয় একটু গ্যাপ দিয়ে দিয়েই কাজ করতে চাই।

করোনায় শুটিং টিম বেশ সতর্ক হয়েই শুটিং করছেন বলে জানালেন নির্মাতা অমি। প্রয়েজনীয় স্বাস্থবিধি মানার পাশাপাশি প্রত্যেকেই বারতি সতর্কতা নিয়েই শুটিংয়ে অংশ নিচ্ছেন। আর হ্যালে বেবির শুটিং হচ্ছে টাঙ্গাইলের মির্জাপুরে। সেখানে গ্রামীন আবহ রয়েছে। রয়েছে অফুরন্ত সবুজ ও নির্মল বাতাস। মানুষের কোলাহলও কম। জানালেন পরিচালক অমি।

‘হ্যালো বেবি’ টেলিভিশনে প্রচারের পর ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলেও প্রচার হবে বলে জানান নির্মাতা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য