শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিপি নুরের মামলা প্রত্যাহারের দাবিতে শাহবাগে বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। আজ মঙ্গলবার সকাল থেকে শাহবাগ মোড়ে জড়ো হয়ে ছাত্র, যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ বিক্ষোভ মিছিল শুরু করে। বিক্ষোভে সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদও করা হয়।

ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, নুরসহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর যে হামলা হয়েছে, তা সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে হয়েছে।

যুগ্ম আহ্বায়ক ফারুক খান বলেন, সরকার ভিপি নুরকে মেরে ফেলে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করে দিতে চায়। কিন্তু তারা জানে না-ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকটি নেতাকর্মী একেকটা ভিপি নুর।

বিক্ষোভ মিছিলটি মৎস্যভবন হয়ে প্রেসক্লাব এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা। সমাবেশে উপস্থিত ছিলেন ডাকসুর সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান, ঢাবি শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের সভাপতি মো. আতাউল্লাহসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী।

এর আগে গত রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী লালবাগ থানায় নুরুলসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। পরে সাবেক ভিপি নুরুল হকের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে কোতোয়ালি থানায় আরেকটি মামলা করেন একই ছাত্রী। মামলায় নুরসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ