,

টেকনাফে র‍্যাবের হাতে অস্ত্র ও কার্তুজসহ ব্যবসায়ী আটক

news-image

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, এক রাউন্ড তাজা কার্তুজ ও দুই রাউন্ড খালি খোসাসহ মোঃ হোছেন (২৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

হোছেন উপজেলার অপরাধের স্বর্গরাজ্য হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর মাদ্রাসা পাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কতিপয় অস্ত্র ব্যবসায়ী টেকনাফ থানাধীন রঙ্গিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বায়তুন নূর জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর অবৈধ অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে র‍্যাবের একটি চৌকশ অভিযানিক দল উপরোক্ত স্থানে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টাকালে র‍্যাব সদস্যরা ধাওয়া করে উক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, এক রাউন্ড তাজা কার্তুজ ও দুই রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট অস্ত্র আইনের মামলায় উদ্ধারকৃত অস্ত্রসহ আটক অস্ত্র ব্যবসায়ীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য