,

ট্রাম্পের কাছে পাঠানো হয়েছিল বিষাক্ত রাইসিনের ৬টি চিঠি!

আন্তর্জাতিক ডেস্ক : দু’দিন আগে হোয়াইট হাউজের ভেতর থেকে ট্রাম্পের কাছে পাঠানো বিষাক্ত রাইসিনের একটি চিঠি উদ্ধার করে মার্কিন গোয়েন্দারা। সেটি এসেছিল কানাডা থেকে। অবাক করা বিষয় হল- কেবল একটি নয়, বিষাক্ত রাইসিনের ছয়টি চিঠি পাঠানো হয়েছিল ট্রাম্পের কাছে। খবর সিএনএন’র।

অবশ্য এই চিঠির প্রেরক হিসেবে একজন নারীকে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। কানাডার পুলিশ রবিববার মন্ট্রিলে তার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালায় এবং ছয়টি চিঠি পাঠানোর ব্যাপারে তথ্য পায়। অবশ্য ওই নারী কানাডা ও ফ্রান্সের দ্বৈত নাগরিক।

সোমবার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, চিঠির সংখ্যা মোট ছয়টি। তার মধ্যে একটি হোয়াইট হাউজে পৌঁছেছিল। বাকি পাঁচটি টেক্সাসে রয়েছে।
এ বিষয়ে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কর্মকর্তা চার্লেস পইরিয়ের বলেছেন, ‘আমরা বিশ্বাস করি মোট ছয়টি চিঠি পাঠানো হয়েছিল। তার মধ্যে একটি হোয়াইট হাউজে ঢুকেছিল। বাকি পাঁচটি টেক্সাসে রয়েছে। যে অ্যাপার্টমেন্ট থেকে চিঠির বিষয়ে তথ্য উদ্ধার করা হয়েছে সেখানে আটক হওয়া নারী থাকেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে এটার সঙ্গে তিনি যুক্ত আছেন।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য