,

রংপুর করোনায় আরও ৩ রোগীর মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে আরও ৩ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এরা হলেন, পঞ্চগড়ের শ্যামালেন্দু সাহা (৭০), রংপুর নগরীর মাহফুজা খানম (৫৭) ও সিরাজুল ইসলাম।

রংপুর জেলা করোনা কো-অর্ডিনেটর ডাঃ শাইখুল ইসলাম সুজা জানান, রংপুর নগরীর বাসিন্দা সিরাজুল ইসলাম গত ১২ সেপ্টেম্বর, মাহফুজা খানম ৯ সেপ্টেম্বর ও শ্যামলেন্দু সাহা ১৭ সেপ্টেম্বর রংপুর ডেডিকেডেট করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে সোমবার শ্যামলেন্দু সাহা, রোববার সিরাজুল ইসলাম ও শনিবার মাহফুজা খানম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা প্রত্যেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভূগছিলেন।

এদিকে গতকাল সোমবার রংপুর মেডিকেল কলেজে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১২ জন, গাইবান্ধার ৬ জন, কুড়িগ্রামের ৩ জন ও লালমনিরহাটের ২ জন রয়েছে।

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৫১ জন। সুস্থ্য হয়েছেন ২ হাজার ৩৬১ জন ও মারা গেছেন ৪৯ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য