,

প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ সন্তোষজনক নয়, ১৮ ব্যাংককে চিঠি

news-image

নিজস্ব প্রতিবেদক : শিল্প ও সেবাখাতের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ সন্তোষজনকভাবে না করার কারণ জানতে চেয়ে ১৮টি ব্যাংককে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ব্যাংকগুলোর কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ কেন সন্তোষজনক নয়, তা তিন কর্ম দিবসের মধ্যে জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে।

করোনা ভাইরাসের ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যে ২৩ এপ্রিল সরকার শিল্প ও সেবাখাতের জন্য ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। ব্যাংকগুলোর নিজস্ব তহবিল থেকে এ ঋণ বিতরণের কথা থাকলেও পরবর্তীকালে অর্থের যোগান দিতে বাংলাদেশ ব্যাংক ১৫ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে।

তহবিলের আওতায় ব্যাংকগুলো ২০ হাজার ৫৭ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে প্যাকেজের পুরো অর্থ বিতরণ করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ১৮টি ব্যাংক তহবিলে থেকে নামমাত্র ঋণ বিতরণ করেছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য