,

নকল-ক্লোন হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করবে বিটিআরসি

news-image

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা মোবাইল হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাতীয় দৈনিকগুলোতে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সরকারি সংস্থাটি।বিটিআরসির স্পেকট্রাম বিভাগের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল বিজ্ঞপ্তিটি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে সবাইকে নিজ নিজ ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেটটির বৈধতা যাচাইয়ের জন্য ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করতে হবে। এছাড়াও সবাইকে একটি ম্যাসেজের মাধ্যমে এসএমএস পাঠিয়ে সেটের বৈধতা যাচাই করতে বলা হয়েছে।

কারও হ্যান্ডসেট নকল বা ক্লোন আইএমইআই নম্বর (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি) সংবলিত হলে সেই মোবাইল হ্যান্ডসেটের সংযোগ মাধ্যমে বিচ্ছিন্ন করা হবে।

সেটের বৈধতা জানতে এসএমএসের নিয়- KYD <স্পেস> (১৫ ডিজিটের আইএমইআই নম্বর) লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে।

নিজের মোবাইলের আইএমইআই নম্বর জানতে মোবাইলের বাক্সের বাইরের স্টিকারে অথবা মোবাইল থেকে *#০৬# নম্বরে ডায়াল করতে হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য