,

সড়ক ডুবেছে বৃষ্টিতে, বেড়েছে ভোগান্তি

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালসহ দক্ষিণাঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে লঘুচাপের সৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চলসহ অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে নগরবাসী।

লঘুচাপের প্রভাবে রোববার রাত থেকে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হচ্ছে।

এদিকে লঘুচাপের কারণে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশংকায় সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত জারী করা হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের অবজার্ভার মো. রুবেল জানান, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে রোববার দুপুর থেকে সোমবার বেলা ১২টা পর্যন্ত বরিশালে ৫৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

লঘুচাপের কারণে বরিশালসহ উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশংকায় সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত জারী করা হয়েছে। উপকুলীয় এলাকায় আরও বৃষ্টিসহ ভারী ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিপদের আশঙ্কায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলার গুলোকে উপকূলের কাছাকাছি সামধানে থেকে মাছ ধরতে বলা হয়েছে।

এদিকে ভারী বৃষ্টির কারণে নগরীর নিম্নাঞ্চলসহ বিভিন্ন সড়ক তলিয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে নগরীর বাসিন্দারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য