,

আমিও বহু অভিনেতার লালসার শিকার : কঙ্গনা

news-image

বিনোদন ডেস্ক : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন কলকাতার মেয়ে ও দক্ষিণী অভিনেত্রী পায়েল ঘোষ। তাঁর এই অভিযোগের পরই ফের তোলপাড় শুরু হয়েছে বলিউডে। পায়েলের সমর্থনে পুরনো বন্ধু অনুরাগ কাশ্যপের গ্রেপ্তারের দাবি তুলতেও ছাড়েননি কঙ্গনা রানাউত। আর তার পরেই কঙ্গনার দাবি, বলিউডের অনেক নায়কের যৌন লালসার শিকার হয়েছেন তিনিও।

কঙ্গনা টুইটে লেখেন, ‘পায়েল ঘোষ আজ যা বলছেন, বলিউডের বহু বড় বড় নায়ক আমার সঙ্গেও ঠিক একই কাজ করছেন। আচমকাই ভ্যান বা ঘরের দরজা লক করে অশ্লীল আচরণ করেছেন। কোনো পার্টির ড্যান্স ফ্লোরে বন্ধুত্বপূর্ণ নাচের সময় যৌন হেনস্তা করেছেন।’

এখানেই শেষ নয়, কঙ্গনার আরো অভিযোগ, ‘গোটা বলিউড যৌন শিকারিতে পূর্ণ। তাঁরা নামেই বিয়ে করেন। আর আশা করেন, রোজ নতুন, অল্প বয়সী মেয়েরা তাদের খুশি করবেন। অল্প বয়সী ছেলেদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। আমি আজ প্রতিষ্ঠিত, আমার হয়তো বলার দরকার নেই, তবে অনেক মেয়েরই পায়েল ঘোষের মতো পরিস্থিতি হয়।’

এখানেই শেষ নয়, কঙ্গনা লেখেন, ‘অনুরাগ এমনটা করে থাকতেই পারেন, যেটা পায়েল ঘোষ ওঁর সঙ্গে ঘটেছে বলে দাবি করেছেন। অনুরাগ তাঁর প্রত্যেক পার্টনারকে প্রতারিত করেছেন, একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। প্যান্থম (অনুরাগের সাবেক প্রযোজক সংস্থা) তো পুরো অসৎ চরিত্রের লোকজনে ভরপুর। আমি আগেও ওই সব নির্যাতিতাকে সমর্থন করেছি, আজও করব। স্বাধীনচেতা আমার বিরুদ্ধে প্রচার করতেই পারে।’

এদিকে তাঁর পাশে দাঁড়ানোর জন্য কঙ্গনাকে ধন্যবাদ জানিয়েছেন পায়েল ঘোষ। যদিও পায়েলের আনা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অনুরাগ কাশ্যপ। এই পরিস্থিতিতে তিনি পাশে পেয়েছেন তাপসী পান্নু, স্বরা ভাস্কর, হনসল মেহতাদের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য