,

ভোমরা বন্দর দিয়ে এলো আরও ১০৮ টন পেঁয়াজ

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে রোববার সন্ধ্যায় ১০৮ মেট্রিক টন ভারতীয় পেয়াঁজ নিয়ে প্রবেশ করেছে আরও পাঁচটি ট্রাক। এ নিয়ে দুই দিনে এই বন্দর দিয়ে মোট ৮২৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ এসেছে। এর আগে পাঁচদিন বন্ধ থাকার পর শনিবার ৩১টি ট্রাকে করে ৭২১ মেট্রিক টন পেঁয়াজ আসে ভোমরা বন্দর দিয়ে।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, গত ১৪ সেপ্টেম্বর সোমবার যে সমস্ত পেঁয়াজের কাগজপত্র ছাড় করা ছিল সেই পেঁয়াজগুলো শনিবার ও রোববার প্রবেশ করেছে।

তিনি বলেন, গত দুই দিনে ৩৬ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে। আরো ১০ ট্রাক পেঁয়াজ ছাড় করানো আছে। সোমবার থেকে পর্যায়ক্রমে বাকি ১০ ট্রাক পেঁয়াজ প্রবেশ করবে।

নাসিম আরও বলেন, ভারতীয় সীমান্তে অপেক্ষমাণ বাকি পেঁয়াজ রপ্তানির জন্য প্রস্তুতি থাকলেও তা প্রবেশের অনুমতি দিচ্ছে না দেশটির সরকার। প্রায় এক সপ্তাহ ধরে পেঁয়াজবোঝাই ট্রাকগুলো ভারত সীমান্তে আটকে থাকায় সেগুলোর বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত ৭২১ মেট্রিক টন (৩১ ট্রাক) এবং রোববার সন্ধ্যায় ১০৮ মেট্রিক টন (৫ ট্রাক) পেঁয়াজ ভারতের ঘোজাডাঙ্গা দিয়ে ভোমরা স্থলবন্দরে প্রবেশ করেছে। তবে সোমবার সকাল থেকে এখনও পর্যন্ত কোনো পেঁয়াজবোঝাই ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করেনি। সোমবার আদৌ পেঁয়াজের ট্রাক আসবে কি- না তা বোঝা যাবে না। সে ধরনের কোনো নির্দেশনা এখনও আসেনি। তবে ছাড়পত্র দেওয়া আছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য