,

সাভারে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। রোববার রাত ৮টার দিয়ে সাভার পৌর এলাকার পাল পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নীলা রায় (১৬) মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে। সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির অ্যাসেড স্কুলের দশম শ্রেণির এই ছাত্রী পরিবারের সঙ্গে সাভার পৌর এলাকার কাজী মোকমা পাড়া এলাকায় ভাড়া থাকত।

অভিযুক্ত যুবকের নাম মিজানুর রহমান (২০)। সে স্থানীয় একটি কলেজের ছাত্র বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নীলাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার বাসিন্দা মিজানুর। কিন্তু নীলা তা প্রত্যাখ্যান করলে ক্ষুব্ধ হয় মিজানুর। রোববার রাত ৮টার দিকে নীলা ও তার ছোট ভাই অলককে সাভার গালর্স স্কুল রোডে পেয়ে মিজানুর তাদের গতিরোধ করে। এক পর্যায়ে অলককে ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে নীলাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজানুর। পরে স্থানীয়রা নীলাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, প্রেমে ব্যর্থ হয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য