,

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি : ১২ মাঝিমাল্লা উদ্ধার, নিখোঁজ ৩

news-image

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরের সোনাদিয়া উপকূলে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ১২ মাঝিমাল্লাকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।

তবে এ ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। রোববার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে।

পরে ভাসমান অবস্থায় রাত ৯টায় কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক ও লাবণী পয়েন্ট থেকে ১২ মাঝিমাল্লাকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত জেলেরা হলেন– চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকার মো. আব্দুল নোমান (২১), একই এলাকার মো. সাইফুল ইমলাম (২২), কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার নুরুল ইসলাম, চকরিয়ার নুর আলম ও মহেশখালীর নাছির উদ্দিন।

জীবিত উদ্ধার হওয়া জেলে সাইফুল ইসলাম জানান, রোববার সকালে এফবি মনোয়ারা নামের একটি ফিশিং ট্রলার কক্সবাজার শহরের নাজিরারটেক পয়েন্ট হয়ে সাগরে মাছ ধরতে যায়।
তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সন্ধ্যায় সোনাদিয়া উপকূলে ফিশিং ট্রলারটি হঠাৎ ডুবে যায়। এসময় সাঁতার কেটে ও ভেসে সৈকতের নাজিরারটেক পয়েন্টে আসি।

এসময় ট্যুরিস্ট পুলিশের সহায়তায় ১২ জন মাঝিমাল্লা কূলে ওঠতে পারলেও ৩ জন নিখোঁজ রয়েছে বলে জানান উদ্ধারকৃত জেলে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, নিখোঁজ মাঝিমাল্লাদের উদ্ধার তৎপরতা চলছে। জীবিত উদ্ধার জেলেরা সুস্থ রয়েছেন বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য