,

পপির ‘সিক্রেট’ ছবির রহস্য কী?

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পপি অনেকদিন ধরেই পর্দায় নেই। তবে বেশ কিছু সিনেমার কাজ শেষ করলেও তা এখনও মুক্তির মুখ দেখেনি। হাতে রয়েছে আরও বেশ কিছু কাজ।

এদিকে আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন এই চিত্রনায়িকা। পোস্ট করার পর এই ছবি নিয়ে রীতিমত শুরু হয়েছে জল্পনা। ছবিতে দেখা যাচ্ছে একজন তরুণের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তার হাত ধরে রেখেছেন তিনি। তবে ছবিতে সেই তরুণের চেহারা নেই!

পপি সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘সিক্রেট’। ছবিটি পোস্টের সঙ্গে সঙ্গে তার ভক্তরা নানারকম মন্তব্য করছেন। অনেকে বলছেন, তাহলে কি পপি এনগেজ হয়েছেন! আমাদের কি হবে!

আবার অনেকে বলছেন, হয়তো নতুন কোনো ছবির নায়কের সঙ্গে ছবিটি পোস্ট করেছেন পপি। চমক তৈরির জন্যই এমন পোস্ট দিয়েছেন। এদিকে কয়েকদিন আগেই নিজের জন্মদিনে ইমপ্রেস টেলিফিল্মের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পপি।

অনেকে বলছেন, ছবিটি সেই ছবির নায়কের হতে পারে। আবার কেউ কেউ বলছেন, পপি হয়তো নিজের জীবন সঙ্গী বেছে নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য