,

পেঁয়াজ রফতানি আয়ে শীর্ষ যেসব দেশ

news-image

ডেস্ক রিপোর্ট : গত দু’বছর ধরে পেঁয়াজ বাংলাদেশ ও ভারতে একটি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেশি দেশ ভারত হঠাৎ পিঁয়াজ রফতানি বন্ধ করে দিলে অস্থির হয়ে ওঠে বাংলাদেশের বাজার। বিপাকে পড়েন এখানকার সাধারণ মানুষ। কেননা, বাংলাদেশ বেশির ভাগ পেঁয়াজ ভারত থেকেই আমদানি করে থাকে।

অবশ্য, পরে বিভিন্ন দেশকে পেঁয়াজ আমদানি করে বাজার স্বাভাবিক করেছিল বাংলাদেশ। এবারও পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত। আবারও অস্থির হয়ে উঠতে শুরু করেছে দেশের পেঁয়াজের বাজার।

আসুন জেনে নেওয়া যাক- কোন কোন দেশ পেঁয়াজ রফতানি করে সব থেকে বেশি আয় করে। এ নিয়ে তালিকা করেছে ওয়ার্ল্ডস টপ এক্সপোর্ট ডটকম।

২০১৯ সালে পেঁয়াজ রফতানি করে শীর্ষ আয় করা দেশের তালিকা ক্রমানুসারে তুলে ধরা হল।

১. নেদারল্যান্ডস
পেঁয়াজ রফতানি করে দেশটি গত বছর ৮১ কোটি ৫২ লাখ মার্কিন ডলার আয় করে। বিশ্বের রফতানি হওয়া মোট পেঁয়াজের সাড়ে ২০ শতাংশ রফতানি করেছে নেদারল্যান্ডস।

২. চীন
পেঁয়াজ রফতানি করে ২০১৯ সালে ৬০ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার আয় করেছে। বিশ্বের রফতানি হওয়া মোট পেঁয়াজের ১৫ শতাংশ রফতানি করে চীন।

৩. ভারত
বাংলাদেশের আমদানিকৃত পেঁয়াজের অন্যতম উৎস ভারত। গতবছর পণ্যটি রফতানি করে ৩৬ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার আয় করেছে দেশটি। বিশ্বে পেঁয়াজ রফতানি বাজারের ৯ দশমিক ১ শতাংশ ছিল ভারতের দখলে।

৪. মেক্সিকো
বিশ্বে রফতানি হওয়া মোট পেঁয়াজের ৮ দশমিক ৯ শতাংশ রফতানি করে মেক্সিকো। এই দেশটি গত বছর পেঁয়াজ রফতানি করে ৩৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার আয় করেছে।

৫. যুক্তরাষ্ট্র
পেঁয়াজ রফতানি করে যুক্তরাষ্ট্র ২০১৯ সালে ২৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার আয় করেছে। গত বছর বিশ্বে যত পেঁয়াজ রফতানি হয়েছে তারমধ্যে ৭ দশমিক ২ শতাংশ রফতানি হয়েছে যুক্তরাষ্ট্র থেকে।

৬. মিশর
পেঁয়াজ রফতানি করে দেশটি গত বছর ২৭ কোটি ২৫ লাখ মার্কিন ডলার আয় করেছে। বাংলাদেশ প্রায় সময় এই দেশ থেকেও পেঁয়াজ আমদানি করে থাকে।

৭. স্পেন
পেঁয়াজ রফতানি করে দেশটি গত বছর ২১ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার আয় করেছে। পেঁয়াজ রফতানি করে আয়ের দিক থেকে এই দেশটির অবস্থান সপ্তম স্থানে।

৮. নিউজিল্যান্ড
পেঁয়াজ রফতানি করে দেশটি গত বছর ১১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার আয় করেছে।

৯. পোল্যান্ড
পিঁয়াজ রফতানি করে দেশটি গতবছর ১০ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার আয় করেছে। ওয়ার্ল্ডস টপ এক্সপোর্ট ডটকমের তালিকায় পিঁয়াজ রফতানি করে শীর্ষ আয়ের দিক থেকে দেশটির অবস্থান নবম।

১০. ফ্রান্স
ইউরোপের এই দেশটি পেঁয়াজ রফতানি করে ২০১৯ সালে ৯ কোটি ৬১ লাখ মার্কিন ডলার আয় করেছে। গত বছর রফতানি হওয়া মোট পেঁয়াজের ২ দশমিক ৪ শতাংশ রফতানি করে দেশটি। তাদের অবস্থান দশম।

১১. পেরু
দক্ষিণ আমেরিকার দেশটি পেঁয়াজ রফতানি করে গত বছর ৮কোটি ৫৬ লাখ মার্কিন ডলার আয় করেছে।

১২. তুরস্ক
তুরস্ক ২০১৯ সালে ৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার আয় করেছে পেঁয়াজ রফতানি করে। তাদের অবস্থান ১২তম।

১৩. জার্মানি
পেঁয়াজ রফতানি করে দেশটি গত বছর ৪ কোটি ৫১ লাখ মার্কিন ডলার আয় করেছে। বিশ্বে গত বছর রফতানি হওয়া মোট পেঁয়াজের ১ দশমিক ১ শতাংশ রফতানি করে দেশটি।

১৪. ইতালি
ইউরোপের এই দেশটি ২০১৯ সালে ৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের পেঁয়াজ রফতানি করেছে।

১৫. কানাডা
পেঁয়াজ রফতানি করে দেশটি গত বছর ৪ কোটি ১৯ লাখ মার্কিন ডলার আয় করেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা