,

আল্লামা শফীর শেষ ইচ্ছাপূরণ

news-image

হাটহাজারী প্রতিনিধি : লাখ লাখ ভক্ত-অনুসারীদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমানো হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শেষ ইচ্ছা পূরণ হয়েছে।

জানা গেছে, তিনি জীবদশায় তার পরিবারের সদস্যদের কাছে কিছু ওসিয়ত করে যান। এসব ওসিয়তের মধ্যে ছিল মৃত্যুর পর যেন একবার জানাজা হয় এবং তাকে যেন তার ৭৪ বছরের প্রিয় কর্মস্থল হাটহাজারী মাদ্রাসার বাইতুল আতিক জামে মসজিদ সংলগ্ন ‘মাকবারাতুল জামিয়া’য় সমাহিত করা হয়।

অবশেষে আল্লামা শফীর জীবনের শেষ ইচ্ছা পূরণ হয়েছে। শনিবার বেলা ২টা ১৫ মিনিটে হাটহাজারী ডাক বাংলো চত্বরে তাঁর নামাজে জানাজা শেষে তাকে তার ওসিয়ত অনুযায়ী ওই কবরস্থানে দাফন করা করা হয়।

যদিও শুক্রবার সন্ধ্যায় ঢাকার গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা ও আমির আল্লামা শাহ আহমদ শফী। সেখানে খবর পেয়ে তার ভক্ত ও অনুসারীরা ঢাকায় নামাজে জানাজা দেয়ার জন্য বিক্ষাভ করেছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য