,

স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক :  প্রায় ছয় মাসের মাথায় স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশসহ বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পুণর্গঠন প্রক্রিয়া গত ১৫ মার্চ থেকে স্থগিত করেছিল দলটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল এই বৈঠকে নিজ নিজ বাসা থেকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিশ্বব্যাপী কোভিড- ১৯ মহামারীর প্রেক্ষিতে বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পূণর্গঠন প্রক্রিয়া গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছিল। বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা মহামারী এখনো বিরাজমান। বাস্তবতার নিরীখে দলীয় কার্যক্রমের অগ্রগতির জন্য সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পূণর্গঠন পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

দেশব্যাপী দলের নেতাকর্মীদের সামাজিক দুরত্ব বজায় রেখে বিশ্বস্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হচ্ছে। বৈঠক সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে ডেইলি স্টারে ‘আফটার থার্টি ইয়ার্স অব অটোক্রেসিস ডিমাইস, ডেমোক্রেসি স্টিল রিমেইনস এ ডিস্ট্যান্ট ড্রিম’ শিরোনামে মাহফুজ আনামের নিবন্ধ প্রকাশিত হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে নিবন্ধে যা উল্লেখ করা হয়েছে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এরই মধ্যে ওই প্রবন্ধে খালেদা জিয়াকে নিয়ে যা বলা হয়েছে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। এরপরও বিএনপি থেকে ওই নিবন্ধের বিষয়ে একটি লিখিত প্রতিবাদ লিপি পাঠানো হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি