,

দেশে পৌঁছেছে মিয়ানমার থেকে পেঁয়াজের প্রথম চালান

news-image

টেকনাফ প্রতিনিধি : মিয়ানমার থেকে পেঁয়াজের প্রথম চালান দেশে এসে পৌঁছেছে। হঠাৎ করে ভারত রপ্তানি বন্ধের পর বিকল্প দেশ হিসেবে মিয়ানমার থেকে পেঁয়াজ আনা হলো।

শনিবার দুপুরে চালানটি টেকনাফ স্থলবন্দরে ট্রলার থেকে খালাস হচ্ছে।

টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানান, দুটি ট্রলারে করে ৩০ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। চালানটি খালাস করা হচ্ছে।

পেঁয়াজের চালান খালাস করেছে সিঅ্যান্ডএফ এজেন্টস সেভেন স্টার। প্রতিষ্ঠানটির কর্ণধার আরাফাতুর রহিম জানান, টেকনাফের ব্যবসায়ী মো. ওসমান গনি এই চালানটি আমদানি করেছেন। পেঁয়াজের চালানটি বিক্রির জন্য আজই খাতুনগঞ্জে পাঠানো হবে বলে তিনি জানান।

গত ১৪ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে। এরপরই বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির ঋণপত্র খুলেছেন ব্যবসায়ীরা। এখনো পর্যন্ত মিয়ানমার ছাড়া অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ আমদানি হয়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য