,

ভারতীয় পেঁয়াজ আসছে, মান নিয়ে সংশয়

news-image

সাতক্ষীরা ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : রপ্তানি নিষেধাজ্ঞায় আটকে পড়ার চার দিন পর দেশে আসতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজ। তবে গত কয়েক দিন আটকে থাকায় এসব পেঁয়াজের মান নিয়ে শঙ্কায় আছেন আমদানিকারকরা।

শনিবার দুপুর পৌনে ১টা নাগাদ চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ১৭ ট্রাক পেঁয়াজ প্রবেশ করে।

আমদানিকারক দুরুল হাসনাত বলেন, পেঁয়াজগুলো কয়েক দিন ভারতীয় অংশে আটকা পড়েছিল। মানও খারাপ হচ্ছিল। আজ সেগুলো আসছে। মান নিয়ে সংশয়ে আছি।

সোনা মসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিং লিমিডেটের ডেপুটি ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত সাতটি ট্রাক এসেছে। এগুলো আগের খোলা এলসি’র পেঁয়াজ।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, দুপুর নাগাদ ১০ ট্রাক পেঁয়াজ এসেছে। প্রথম চালানে ৩৫-৫০ ট্রাক আসার কথা রয়েছে। তবে কয়েক দিন আটকে থাকায় পেঁয়াজগুলোর মান নিয়ে সংশয় আছে।

আকস্মিক রপ্তানি নিষেধাজ্ঞা দিলে গত ১৪ সেপ্টেম্বর থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। পরে আগের খোলা এলসি’র পেঁয়াজ ট্রাকে পচতে শুরু করলে শুক্রবার নিষেধাজ্ঞা শিথিল করে ভারত। এছাড়া নিষেধাজ্ঞা শিথিল করতে ভারতে চিঠি দেয় বাংলাদেশ।

তবে এ ক্ষেত্রে কেবল আগের খোলা এলসি’র পেঁয়াজ আমদানি করা যাবে। এই পেঁয়াজের পরিমাণ ২৫ হাজার টন হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য