,

নেপালে পাঠ্যবইয়ে নতুন মানচিত্র, এরপর মুদ্রায়

news-image

অনলাইন ডেস্ক : সীমান্তের বিতর্কিত তিন ভূখণ্ড মানচিত্রে যুক্ত করে গত জুনে সংবিধান সংশোধন করেছিল নেপাল। এবার সেই নতুন মানচিত্র সম্বলিত পাঠ্যবই প্রকাশ করল দেশটির শিক্ষা দফতর।

শুধু তাই নয়, নেপালের নতুন মুদ্রাতেও খোদাই করা থাকবে নয়া ম্যাপ।

নেপালের সরকারি একটি সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

নেপালের শিক্ষামন্ত্রী গিরিরাজ মনি পোখারেল জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকের পাঠ্যবইয়ে নতুন মানচিত্র সংযোজন হয়েছে।

এছাড়া মানচিত্র সম্বলিত পাঠ্যবইয়ে শিক্ষামন্ত্রী নিজেই ভূমিকা লিখেছেন। আর সেখানে লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধাউরাকে নেপালের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে।

নতুন বইয়ে নেপালের মোট ভূখণ্ড উল্লেখ করা হয় ১ লাখ ৪৭ হাজার ৬৪১.২৮ বর্গ কিলোমিটার। এর মধ্যে শুধু কালাপানি এলাকা ধরা হয়েছে ৪৬০ বর্গ কিলোমিটার।

এছাড়া নতুন মানচিত্র সংযোজিত করে নতুন ১ টাকা ও ২ টাকার কয়েনও তৈরি করা হচ্ছে। দশেরার দিন আনুষ্ঠানিকভাবে সেই কয়েন নেপালের বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে ওলি সরকারের।

গত জুনে সীমান্তের বিতর্কিত লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধাউরাকে নেপালের ভূখণ্ড দাবি করে সংসদের উচ্চকক্ষে নতুন মানচিত্র বিল পাস হয়।

এর মধ্যেই আরও দুটি বিতর্কিত ভূখণ্ড নৈনিতাল ও দেরাদুনকেও নেপালের ভূখণ্ড বলে দাবি করছে ওলি সরকার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য