,

করোনা শনাক্তে নতুন পরীক্ষা পদ্ধতি, ৯০ মিনিটে ফল মিলবে

news-image

অনলাইন ডেস্ক : বিশেষ কোনো ল্যাবরেটরি ছাড়াই ৯০ মিনিটের মধ্যে নির্ভুলভাবে করোনাভাইরাস শনাক্তে সক্ষম একটি র‌্যাপিড টেস্ট পদ্ধতি উদ্ভাবনের কথা জানিয়েছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। দ্রুত রোগী শনাক্তে এখনই দেশটির আটটি হাসপাতালে নতুন এ ‘ল্যাব-অন-এ-চিপ’ যন্ত্র ব্যবহূতও হচ্ছে। খবর বিবিসির।

এ র‌্যাপিড টেস্টের ফলের সঙ্গে ল্যাবরেটরিতে করা পরীক্ষার ফলের ব্যাপক মিল পাওয়া গেছে বলে জানিয়েছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। ডিএনএনাজ কোম্পানির বানানো এ ‘ল্যাব-অন-এ-চিপ’ যন্ত্রে নাক বা গলা থেকে শ্নেষ্ফ্মা সংগ্রহে সক্ষম যে কোনো ব্যক্তিই করোনাভাইরাস শনাক্তের পরীক্ষাটি করতে পারবেন।

শ্নেষ্মা নেওয়ার পর সোয়াবটিকে একটি ডিসপোজেবল নীল কার্টিজের মধ্যে রাখতে হবে। ওই কার্টিজের ভেতরেই ভাইরাসের উপস্থিতি আছে কী নেই, তা নির্ণয়ের জন্য প্রয়োজনীয় রাসায়নিকগুলো থাকবে।

এরপর ওই কার্টিজটিকে জুতার বাপ আকৃতির যন্ত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এরপর মেশিনটিই ভাইরাসের উপস্থিতি আছে কি নেই, তা বিশ্নেষণ করে দেখবে।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের এক গবেষণায় ৩৮৬ জনের নমুনা নিয়ে একই সঙ্গে ডিএনএনাজের যন্ত্র ও প্রচলিত ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা হয়েছে। গবেষণাটি পরে ল্যানসেট মাইক্রোব জার্নালে প্রকাশিতও হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য