,

সাফের বাকি প্রতিযোগিতাগুলোও বাতিল

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারণে আগেই স্থগিত করা হয়েছিল ছেলেদের সাফ ফুটবল, যা চলতি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চলতি বছরের সাফের বাকি প্রতিযোগিতাগুলোও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন-সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।

“করোনার কারণে সাফের মূল প্রতিযোগিতা আগেই স্থগিত হয়েছে। আগামী বছরের যেকোনো সময় তা হতে পারে। এবার বয়সভিত্তিক তিনটি প্রতিযোগিতাও বাতিল করতে হয়েছে। অংশগ্রহণকারী সব দেশের সঙ্গে আমি কথা বলেছি। তারা কেউ এই করোনা পরিস্থিতির মধ্যে খেলতে রাজি হয়নি।”

জাতীয় পর্যায়ে ছেলেদের ফুটবল ছাড়াও চলতি বছর সাফ ফুটবলে ছেলেদের অনূর্ধ্ব-১৫ ও ১৮ এবং মেয়েদের অনূর্ধ্ব-১৫ প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতে কোনো দেশই খেলতে রাজি না হওয়ায় এখন সবগুলো খেলাই স্থগিত করতে হয়েছে দক্ষিণ এশিয়া ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার।

করোনা মহামারি স্বাভাবিক হওয়া স্বাভাবিক হওয়া সাপেক্ষে আগামী বছর প্রতিযোগিতাগুলো মাঠে গড়াতে পারে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট