,

বাজেট পেশের সময় ফোনে পর্ন দেখায় ব্যস্ত এমপি!

news-image

অনলাইন ডেস্ক : পার্লামেন্টে বাজেট অধিবেশনের সময় পর্ন ছবি দেখে বিতর্কের মুখে পড়লেন থাইল্যান্ডের এক এমপি। এ ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে দেশটিতে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল অনলাইন জানায়, বৃহস্পতিবার পার্লামেন্টে জাতীয় বাজেট উপস্থাপনের সময় স্মার্টফোনে পর্ন ছবি দেখাতে ব্যস্ত ছিলেন এমপি রোনাথেপ আনুওয়াত।

গোটা বিষয়টি ধরা পড়ে পার্লামেন্টের সিসিটিভি ফুটেজে। প্রায় দশ মিনিট ধরে তিনি মনোযোগ সহকারে পর্ন ছবিগুলো দেখছিলেন। ছবিগুলো দেখতে দেখতে একসময় মুখের মাস্কও খুলে ফেলেন চনবুরি প্রদেশের এ প্রতিনিধি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনটি নারীর ছবি দেখছিলেন আনুওয়াত। যার মধ্যে এক তরুণীকে দেখা যায় শরীরের উপরের অংশের জামা খুলে ফেলতে, আরেকজন পুরোপুরি নগ্ন অবস্থায় বিছানায় শুয়ে আছে এবং আরেক তরুণী নিজের গোপনাঙ্গ দেখাচ্ছে।

এ ঘটনায় স্থানীয় সংবাদমাধ্যমের প্রশ্নে জর্জরিত ক্ষমতাসীন দল পালং প্রচারাথ পার্টির এমপি আনুওয়াত। যদিও একাজে তিনি অনুতপ্ত নন।

আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেন, এক নারী তাকে হোয়াটসঅ্যাপে ওই ছবিগুলো পাঠিয়েছিলেন। ওই নারী তার কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। আর তাই আনুওয়াত স্মার্টফোনে ঝুঁকে পড়ে কাছ থেকে ছবিগুলো দেখছিলেন।

আনুওয়াত আরও বলেন, ছবিতে থাকা আশপাশের পরিবেশ যাচাই করতে মনোযোগী হয়ে পড়েছিলেন। কারণ তার মনে হচ্ছিল, দুষ্কৃতকারীরা বন্দুকের নলের সামনে রেখে ওই নারীকে ওরকম ছবি তুলতে বাধ্য করছিল।

প্রায় দশ মিনিট ধরে পর্যবেক্ষণের পর তিনি বুঝতে পারেন যে সেরকম কিছুই ঘটেনি। তবে তার এমন যুক্তি না টিকলেও আনুওয়াত বলেছেন, এমপি হলেও তার ব্যক্তিগত জীবন রয়েছে। সেখানে হস্তক্ষেপ করাটা শোভনীয় আচরণ নয়।

এদিকে পার্লামেন্টের স্পিকার চুয়ান লিকপাইও বিষয়টি ‘ব্যক্তিগত’ বলে মন্তব্য করেছেন। তিনি জানান, পার্লামেন্ট অধিবেশনের সময় স্মার্টফোন ব্যবহার নিয়ে কোনো ধরনের আইন নেই। এ ছাড়া তার বিরুদ্ধে অন্য এমপিরাও কোনো অভিযোগ তোলেনি।

তবে স্পিকার এমপিদের সতর্ক করে দেন যে, তারা যেন দায়িত্বপালনের সময় ব্যক্তিগত কাজকে আলাদা রাখেন।

থাই পার্লামেন্টে এমন কর্মকাণ্ড আগেও দেখা গেছে। ২০১২ সালে রাজধানী ব্যাংককের এক এমপি পার্লামেন্টের অধিবেশনের সময় ফোনে পর্ন দেখতে গিয়ে ধরা পড়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য