,

অপু বিশ্বাস মা হারালেন

news-image

বিনোদন প্রতিবেদক : মারা গেছেন অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাস। রাজধানীর একটি হাসপাতালে বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেত্রীর একাধিক সহশিল্পী সোশ্যাল মিডিয়ায় খবরটি নিশ্চিত করেন।

নায়িকা শাহনূর লেখেন, “আজ (বৃহস্পতিবার) রাত ১টা ৩৭ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে আমাদের দেশের স্বনামধন্য চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাসের মা পরলোকগমন করেন। আপনারা সবাই তার আত্মার শান্তি কামনায় আশীর্বাদ করবেন।”

তবে করোনার ইঙ্গিত ছিলেন নির্মাতা বুলবুল বিশ্বাস। তিনি বলেন, “করোনা আমাদের চারপাশ কেমন মৃত্যুপুরী বানিয়ে ফেলছে। আমাদের অপু বিশ্বাস দি’কে একা করে দিয়ে তার মা গতরাতে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।”

সম্প্রতি স্ট্রোক করলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় শেফালী বিশ্বাসকে। এরপর চিকিৎসকেরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। সেখানেই মারা যান তিনি।

শেফালী বিশ্বাসের গ্রামের বাড়ি বগুড়ায় শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্রনাথ-শেফালী বিশ্বাস দম্পতির তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট অপু। এ নায়িকার সঙ্গে ঢাকায় থাকতেন শেফালী বিশ্বাস।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য