,

এবার মিশর ও তুরস্ক থেকে বাল্ক ক্যারিয়ারে পেঁয়াজ আসবে

news-image

নিউজ ডেস্ক : বাজারের অস্থিরতা কমাতে এবার মিশর ও তুরস্ক থেকে বাল্ক ক্যারিয়ার জাহাজে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এস আলম গ্রুপ মিশর ও তুরস্ক থেকে এভাব পেঁয়াজ আমদানি করবে।

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দর দিয়ে কিছু পেঁয়াজ আমদানি হলেও তা চাহিদার তুলনায় কম। এ অবস্থায় সমুদ্রপথে পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রামের এস আলম গ্রুপ।

আগামি সপ্তাহে আমদানি ঋণপত্র খোলা হবে। বাল্ক ক্যারিয়ার জাহাজযোগে এ চালানের পেঁয়াজ আসবে চট্টগ্রাম বন্দরে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, রেফার কনটেইনার বা শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষায়িত জাহাজে পেঁয়াজ বন্দরে আনা হবে, যাতে পচে-গলে কিংবা পাতা বের হয়ে নষ্ট না হয়। এ পেঁয়াজ চট্টগ্রাম, ঢাকাসহ দেশের প্রধান প্রধান পাইকারি বাজারে দ্রুত পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য