,

বাইডেনের মাদক পরীক্ষা হোক, দাবি ডনাল্ড ট্রাম্পের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এবার এতে মুখোমুখি বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প ও সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেমোক্রেট জো বাইডেন। এরই মধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচারণা।

এমন পরিস্থিতিতে বাইডেনের বিরুদ্ধে এবার মাদক সেবনের অভিযোগ তুললেন ট্রাম্প। তবে সরাসরি নয়, একটু ঘুরিয়ে। সম্প্রতি এক মার্কিন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলে বসলেন, ‘‘উনি নিশ্চয়ই কিছু একটা নেন। না-হলে বিতর্কসভায় এমন পারফরম্যান্স!’’

ট্রাম্পের দাবি, কিছু দিন আগেও মঞ্চে থাকাকালীন নিষ্প্রাণ শোনাত বাইডেনকে। ‘চূড়ান্ত অপদার্থ’। তবে সাম্প্রতিক কিছু বক্তৃতায় দেখা গেছে, বাইডেন অসম্ভব উন্নতি করেছেন। কীভাবে? এই প্রসঙ্গেই ট্রাম্প বলেন, ‘‘কিছু একটা না নিলে ওর কথা বা চিন্তাভাবনায় এতখানি স্বচ্ছতা আসার কথা নয়।’’ এখানেই শেষ নয়, ২৯ সেপ্টেম্বর দু’জনের মুখোমুখি বিতর্কসভা শুরুর আগে বাইডেনের মাদক পরীক্ষার দাবিও জানালেন ট্রাম্প। বললেন, ‘‘আমারও পরীক্ষা হোক, আপত্তি নেই।’’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য